123 Main Street, New York, NY 10001

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গত সোমবার (১১ মে) ফাইনাল খেলায় বাংলাদেশ কৃষি

বিশ্ববিদ্যালয়কে ২–১ সেটে পরাজিত করে ছাত্র বিভাগে শিরোপা জিতে নেয় চবি দল।

এর আগে সেমিফাইনালে শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত

করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

স্পোর্টস সাইন্স বিভাগের চার কৃতি ক্রীড়াবিদ—আব্দুর রহিম রাকিব, মুশফিক অভি, আল

মাশরাফি হাসান ও তাযবি উল হাসান অয়ন—দারুণ নৈপুণ্য প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের

জন্য এ সাফল্য বয়ে আনেন।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ক্রীড়া সম্পাদক

মোহাম্মদ শাওন বলেন, ‘আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের

সংবর্ধনা দেওয়া হবে।’

তিনি জানান, এ টুর্নামেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য

সাফল্য অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের।

ভবিষ্যতেও খেলোয়াড়দের বিভিন্ন সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন তিনি।

চ্যাম্পিয়ন হওয়ার এ অর্জনে সংশ্লিষ্ট খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *