123 Main Street, New York, NY 10001

নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। রফিকুল ইসলাম চরমধুয়া গ্রামের হাজী মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী মমতাজ বেগম স্থানীয় চরমধুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি সদস্য)। নিহতের স্বজন ও […]

মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে গ্রামে প্রবাসী

প্রবাস জীবন শেষে হেলিকপ্টারে করে নিজ গ্রামের মাটিতে পা রাখলেন জোড়গাছা মধ‍্যপাড়ার মরহুম জহুরুল ইসলাম নান্টু মন্ডলের ছোট ছেলে ও সিঙ্গাপুর প্রবাসী হাসানুর রহমানের ছোট ভাই সাবেক সেনা সদস‍্য হাসনাত আলী। ব্যতিক্রমী এই আগমনে গ্রামজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আনন্দ ও কৌতূহল। জোড়গাছা উচ্চ বিদ‍্যালয় মাঠে দুপুর দেড়টায় হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই শত শত মানুষ […]

পায়রা বন্দরে সেতুর সাটার ভেঙে নদীতে পড়ে নিহত ১, আহত ১০

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুর ট্রাভেলার ফার্ম বা লোহার সাটার ভেঙে রাবনাবাদ নদীতে পড়ে রাসেল হাওলাদার (৩২) নামের ১ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ শ্রমিক। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রঞ্জু ও রাকিবুল নামের দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) […]

হেলিকপ্টারে চড়ে সৌদি কফিলকে নিয়ে গ্রামে ফিরলেন প্রবাসী

সৌদি আরবের কফিলকে (মালিক) নিয়ে হেলিকপ্টারে চড়ে তাহিরপুর উপজেলা বালিজুরি ইউনিয়নের রাজ নগর গ্রামের নিজ বাড়িতে ফিরেছেন মাকসুদ আখঞ্জি নামে এক প্রবাসী। হেলিকপ্টার দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় করে। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজ নগর গ্রামের একটি প্রবাসীর বাড়ি সংলগ্ন মাঠে হেলিকপ্টারে এসে নামেন তারা। সৌদি আরবের ওই নাগরিকের নাম […]

ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, ক্ষতিগ্রস্ত হাওরের জীববৈচিত্র্য

স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সুনামগঞ্জ জনউদ্যোগ। রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় শহীদ মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরির মিলনায়তে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জনউদ্যোগের সদস্য কবি ও লেখক সুখেন্দু সেন’র সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন […]

হেলিকপ্টারে চড়ে সৌদি কফিলকে নিয়ে গ্রামে ফিরলেন প্রবাসী

সৌদি আরবের কফিলকে (মালিক) নিয়ে হেলিকপ্টারে চড়ে তাহিরপুর উপজেলা বালিজুরি ইউনিয়নের রাজ নগর গ্রামের নিজ বাড়িতে ফিরেছেন মাকসুদ আখঞ্জি নামে এক প্রবাসী। হেলিকপ্টার দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় করে। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজ নগর গ্রামের একটি প্রবাসীর বাড়ি সংলগ্ন মাঠে হেলিকপ্টারে এসে নামেন তারা। সৌদি আরবের ওই নাগরিকের নাম […]

লালপুরে ২ প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

নাটোরের লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী পরস্পরের বিরুদ্ধে হামলার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। এতে দুই পক্ষের অন্তত ১৩জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। হামলার প্রতিবাদে তাৎক্ষণিক স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু দাবি করেন, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে কচুয়া বাজারে গণসংযোগ চলাকালে তাদের ওপর অতর্কিত হামলা চালায় […]

মিয়ানমারের গুলিতে আহত শিশু হুজাইফার মারা গেছে

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের গুলিতে গুলিবিদ্ধ তৃতীয় শ্রেণির ছাত্রী হুজাইফা সোলতানা আফনান ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে লাইফ সাপোর্টে মৃত্যু হয়েছে। ২৭ দিন চিকিৎসার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) মারা গেছেন বলে নিশ্চিত করেছেন চাচা শাখাওয়াত। এই খবরে পুরো পরিবার ও এলাকায় নেমেছে গভীর শোক, হৃদয়বিদারক কান্না ও উৎকণ্ঠার ছায়া। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার […]

যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৩৬৮

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে যৌথবাহিনী। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে ৩৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৫১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে […]

কম্বল দিয়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ নেতা আটক, অর্থদণ্ড

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচজন নেতাকর্মীকে আটক ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাগুরা-২ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহর (এমবি বাকের) পক্ষে গভীর রাতে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীদের মাঝে কম্বল বিতরণ ও ভোট প্রার্থনা করার সময় তাঁদের আটক করা হয়। শুক্রবার […]