123 Main Street, New York, NY 10001

চট্টগ্রাম বন্দরে আরও তিনটি জাহাজ জ্বালানি তেল নিয়ে পৌঁছেছে বুধবার (১৫ এপ্রিল)। এ জাহাজগুলো থেকে তেল খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে সিঙ্গাপুর থেকে আসা এই তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে। জাহাজগুলো হলো ‘এমটি গ্রেট প্রিন্সেস’, ‘এমটি টর্ম দামিনি’, এবং ‘এমটি লুসিয়া সলিস’।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণ-সংযোগ) ফারজিন হাসান মৌমিতা বলেন, ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজে রয়েছে ১১ হাজার টন জেট ফুয়েল। অন্য দুই জাহাজ—‘এমটি টর্ম দামিনি’ ও ‘এমটি লুসিয়া সলিস’—এ যথাক্রমে প্রায় ৩২ হাজার টন ডিজেল ও ৩৪ হাজার টন ডিজেল আছে। এই ডিজেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড ও ভিটল এশিয়া, যথাক্রমে। বর্তমানে তিন জাহাজ থেকেই জ্বলানি তেলের খালাস কার্যক্রম চলমান রয়েছে।

বন্দর কর্মকর্তা ও শিপিং এজেন্টরা জানিয়েছেন, ডিজেলবাহী দুটি জাহাজের একটি আংশিক খালাস শেষে গতকাল বুধবার পতেঙ্গার ডলফিন জেটির দিকে রওনা হয়েছে। অন্যটি আজ বৃহস্পতিবার জেটিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *