123 Main Street, New York, NY 10001

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে

যাওয়া ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি পুরোদমে চালিয়ে যাচ্ছে ইরান। বিশ্বমঞ্চে সবার আগে

জায়গা করে নেওয়া দলগুলোর একটি হওয়া সত্ত্বেও সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে

রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় দলটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে

বুধবার ইরানের ফুটবল প্রধান মেহদি তাজ স্পষ্ট করেছেন যে তারা টুর্নামেন্ট থেকে সরে

দাঁড়ানোর কোনো পরিকল্পনা করছেন না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইরান আমেরিকাকে বয়কট

করবে কিন্তু বিশ্বকাপকে নয়।

বর্তমানে ইরানের জাতীয় ফুটবল দল তুরস্কে তাদের অনুশীলন ক্যাম্প পরিচালনা করছে এবং

সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির

কারণে জর্ডান থেকে সরিয়ে নেওয়া চার জাতির একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নিতে

২৭ মার্চ নাইজেরিয়া এবং চার দিন পর কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে তারা। তবে

উত্তপ্ত পরিস্থিতির কারণে ইরান ফুটবল ফেডারেশন ফিফার সাথে আলোচনা করছে যেন তাদের

গ্রুপ পর্বের তিনটি ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন যে জুনে নিউজিল্যান্ড,

বেলজিয়াম ও মিশরের বিপক্ষে ইরানের ম্যাচগুলো আয়োজন করতে মেক্সিকো পুরোপুরি

প্রস্তুত। তবে ভেন্যু পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল

ফিফার। ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে তারা ইরানের সাথে নিয়মিত যোগাযোগ

রাখছে তবে ২০২৫ সালের ৬ ডিসেম্বর ঘোষিত মূল সূচি অনুযায়ীই খেলা অনুষ্ঠিত হবে বলে

তারা এখনো প্রত্যাশা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *