123 Main Street, New York, NY 10001

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য

মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে

রাখা হয়েছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া

হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

চলছে বলে জানা গেছে।

এর আগে গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান

হারিয়ে ফেলেন। পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই দ্রুত তাকে

হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার শারীরিক পরিস্থিতি

মূল্যায়ন করে সিঙ্গাপুরে স্থানান্তরের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান জামায়াতে ইসলামীর

আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সেখানে উপস্থিত মির্জা

আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের কাছ থেকে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর

নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় জামায়াতের স্থানীয় পর্যায়ের নেতারাও

তার সঙ্গে ছিলেন।

এদিকে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের

কয়েকজন মন্ত্রী ও দলের শীর্ষ নেতারাও হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন। তারা

দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হন।

মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া

চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *