123 Main Street, New York, NY 10001

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধে his ব্যক্তিগত উদ্যোগে হস্তক্ষেপের কারণে অন্তত ৩৫ মিলিয়ন অর্থাৎ সাড়ে ৩ কোটি মানুষের জীবন রক্ষা পেয়েছে। তিনি এই দাবি করেছেন বুধবার (২৫ ফেব্রুয়ারি) মার্কিন কংগ্রেসে প্রদত্ত ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে। ট্রাম্প বলেন, দক্ষিণ এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে পারমাণবিক সংঘাত এড়াতে তার প্রশাসন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উদ্ধৃতি দিয়ে ট্রাম্প উল্লেখ করেন, তার সম্পৃক্ততা না থাকলে এই যুদ্ধের কারণে ব্যাপক প্রাণহানি ঘটত। ভাষণ চলাকালীন তিনি জোর দিয়ে বলেছিলেন, তার প্রথম দশ মাসে তিনি কমপক্ষে আটটি যুদ্ধ সমাপ্ত করতে সক্ষম হয়েছেন; এর মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক উত্তেজনা প্রশমন অন্যতম। তিনি গর্বের সঙ্গে দাবি করেন, তার নেতৃত্বেই বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। ট্রাম্পের মতে, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, তার প্রশাসন বাণিজ্য চুক্তি ও শুল্ক আরোপের মাধ্যমে উভয় পক্ষকে বড় ধরনের সংঘর্ষ থেকে বিরত রাখতে বাধ্য করেছে। তবে ভারত থেকে এই মধ্যস্থতা প্রক্রিয়াকে কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি বা সমর্থন দেয়নি। এই সংকটের সূত্রপাত ঘটে গত বছরের ২২ এপ্রিল পহেলগাম হামলার মধ্য দিয়ে, যেখানে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে পাল্টা আক্রমণ চালালে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হয়। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে ভারতের অভ্যন্তরে পাল্টা হামলা চালায়। কিছুদিন ধরে চলমান এই রক্তক্ষয়ী সংঘর্ষের পর, ট্রাম্প প্রশাসন দাবি করে যে, তাদের শীর্ষ কর্মকর্তাদের নিরলস আলোচনার ফলেই কার্যকর একটি যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের পর থেকে ডোনাল্ড ট্রাম্প নিয়মিতভাবেই নিজেকে এই অঞ্চলের শান্তিরক্ষক হিসেবে উপস্থাপন করে আসছেন। তিনি বিশ্বাস করেন, তার কঠোর বাণিজ্যিক ও কূটনৈতিক পদক্ষেপই এই দুই পারমাণবিক ক্ষমতাধর দেশের ধ্বংসলীলাকে ঠেকিয়েছে। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ট্রাম্পের এই দাবি নতুন করে বিতর্কের সৃষ্টি করলেও, তিনি তার ভাষণে মার্কিন কূটনৈতিক অর্জনকেই বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *