123 Main Street, New York, NY 10001

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, সততা ও দেশপ্রেমকে জীবনের মূল মন্ত্র করে দেশের স্বার্থে কাজ করতে হবে। সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারে নবযোগদানকৃত ৩২ জন প্রকৌশলীর সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। মন্ত্রী নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সরকার যেমন তাদেরকে প্রকৌশলী হিসেবে তৈরি করছে, ঠিক তেমনি নিজেদের দায়িত্ববোধ জাগ্রত করে এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য এই কর্মস্থলে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *