ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উদযাপন শেষে সোমবার সকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। খুলনা […]
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপন দেওয়ান

শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। আবেদনে তিনি উল্লেখ করেন যে, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন প্রকার শারীরিক জটিলতায় আক্রান্ত হয়েছেন, যার ফলে মন্ত্রণালয়ের নিয়মিত দাপ্তরিক কর্মকাণ্ড ও অর্পিত দায়িত্ব […]
আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

আদ-দ্বীন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (৩১ মে) বিকালে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানকালে মগবাজারের আদ-দ্বীন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্যান্টিনের ফ্রিজে লেবেলবিহীন ও জমাটবদ্ধ বাসি মিষ্টি রাখা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং […]
হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারের বেশি হাজি

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশিদের ফিরতি যাত্রা শুরু হয়েছে। গত ৩০ মে মধ্যরাত ৩টা পর্যন্ত মোট ১৫টি ফিরতি ফ্লাইটে ৬ হাজার ১৭৫ জন হাজি নিরাপদে দেশে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টাল ও আইটি হেল্প ডেস্কের প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারের হজ মৌসুমে অংশগ্রহণকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪১৬ জন এবং বেসরকারি […]
রামিসা হত্যা মামলার বিচার শুরু কাল

চাঞ্চল্যকর রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচারিক কার্যক্রম আগামীকাল পহেলা জুন থেকে শুরু হচ্ছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে সরকারের পক্ষ থেকে দৃঢ় আশা ব্যক্ত করেছেন। আজ রোববার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে […]
হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারের বেশি হাজি

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশিদের ফিরতি যাত্রা শুরু হয়েছে। গত ৩০ মে মধ্যরাত ৩টা পর্যন্ত মোট ১৫টি ফিরতি ফ্লাইটে ৬ হাজার ১৭৫ জন হাজি নিরাপদে দেশে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টাল ও আইটি হেল্প ডেস্কের প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারের হজ মৌসুমে অংশগ্রহণকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪১৬ জন এবং বেসরকারি […]
প্রধানমন্ত্রীর সান্নিধ্যে দৃষ্টিহীন নূরজাহানের স্বপ্নপূরণ

বয়সের ভারে ন্যুব্জ এবং দৃষ্টিহীন হয়েও দীর্ঘদিনের এক স্বপ্ন লালন করছিলেন নূরজাহান বেগম। তাঁর প্রবল ইচ্ছা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে একবারের জন্য হলেও খুব কাছ থেকে দেখার এবং তাঁর সঙ্গে কথা বলার। গতকাল শনিবার রাজধানীর শাহজাহানপুরে একটি জনকল্যাণমূলক অনুষ্ঠানে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি নূরজাহান বেগমের জীবনে […]
তিন মাসে ১৯৮ কোটি টাকা আয় করল নতুন এটিসি টাওয়ার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার এবং অত্যাধুনিক রাডার সিস্টেম চালুর পর বিদেশি উড়োজাহাজের ফ্লাইং ওভার চার্জ আদায়ে অভাবনীয় সাফল্য এসেছে। চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) এ খাত থেকে সরকারের আয় হয়েছে ১৯৯ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৮১০ টাকা। এটি গত দুই বছরের মধ্যে একই সময়ে […]
জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর বস্ত্র বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি নিজ হাতে এসব বস্ত্র তুলে দেন। মূলত প্রয়াত নেতার স্মৃতি ও আদর্শকে স্মরণ করে সাধারণ […]
৪৫তম মৃত্যুবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩০ মে) বেলা সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে বিএনপির পক্ষ থেকে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন তিনি। […]