123 Main Street, New York, NY 10001

১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন কাজ বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক কঠিন কাজ। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি বেশ ভালো। রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন […]

সংকোচিত খানাখন্দেভরা সড়ক, ভোগান্তিতে উত্তরাঞ্চলের মানুষ

দেওয়ানগঞ্জ-রৌমারী সড়কটি অপ্রশস্ত-সরু। যানবাহনের তুলনায় এর প্রশস্ততা স্বল্প। কিছু অংশে ভাঙাচোরাও। ফলে দুর্ভোগ পোহাতে হয় যানবাহনচালক ও যাত্রীদের। সড়কটি ভাঙা অংশ সংস্কার ও প্রশস্তকরণ করে রৌমারী থেকে দেওয়ানগঞ্জ জামালপুর হয়ে ঢাকা পথে সচরাচর বাস সার্ভিস চালু এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি হলেও বাস্তবায়নে উদ্যোগ নেই। এতে হতাশায় ভুগছেন উত্তরাঞ্চলের পাঁচ লক্ষাধিক মানুষ। এলাকাবাসী ও যানবাহন চালকদের দাবি, […]

নড়বড়ে কাঠের ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার

কাঠের তৈরি ঝুঁকিপূর্ণ অস্থায়ী ব্রিজ দিয়ে স্থানীয় সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী ব্রিজ না থাকায় বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ ব্রিজ ব্যবহার করছে এলাকাবাসী। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। কাঠের তৈরি এই ব্রিজটি ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামের ৪নং ওয়ার্ডের […]

অস্ত্র-গুলিসহ ১৩ মামলার আসামি ‘চামাইরা বাবু’ গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে যৌথ বাহিনীর অভিযানে ১৩ মামলার আসামি মো. বিল্লাল হোসেন ওরফে আলী হোসেন ওরফে চামাইরা বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার ভোরে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। কাফরুল থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘বিল্লাল কাফরুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। চামাইরা বাবুসহ […]

কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ঢাকার কেরানীগঞ্জে ঢালিকান্দি এলাকায় হাসান মোল্লা নামে এক বিএনপি নেতা দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার রাতে ঢালিকান্দি এলাকায় নিজ বাড়ির পাশেই গুলিবিদ্ধ হন তিনি। গুলিবিদ্ধ হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি জানান, রাতে জগন্নাথপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে […]

আব্দুল্লাহপুরে ফ্লাইওভারের নিচের সড়কে ডিএনসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বিশেষ উদ্যোগে শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকা-ময়মনসিংহ সড়ক-সংলগ্ন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচের অংশে একটি ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই এলাকার সড়ক ও আশপাশের স্থান পরিষ্কার করার লক্ষ্যে সংস্থাটি এই পদক্ষেপ গ্রহণ করে। পরিচ্ছন্নতা কাজে সরাসরি অংশ নিয়ে কর্মী রফিকুল ইসলাম জানান, ঢাকা উত্তর সিটি […]

বীরশ্রেষ্ঠ মতিউরের ম্যুরাল আরও বড় পরিসরে পুনর্নির্মাণের কাজ শুরু

ঢাকা-সিলেট করিডর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরালটি অপসারণের পর পুনরায় নির্মাণেরকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার মাহমুদাবাদ এলাকায় এই পুনর্নির্মাণকাজের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। মূলত মহাসড়ক প্রশস্তকরণের কাজ নির্বিঘ্ন করতে আগের স্থাপনাটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল এবং বর্তমানে আগের নকশা অনুসরণ […]

অনিয়ম, কৃত্রিম সংকট বা মূল্য কারসাজি বরদাশত করা হবে না: খাদ্য উপদেষ্টা

কুষ্টিয়ায় জেলার সার্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থা পর্যালোচনা ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে পর্যবেক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের উৎপাদন, মজুত ও সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা মূল্য কারসাজি বরদাশত করা হবে না। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং […]

মাস্তান ও মেরুদণ্ডহীন শিক্ষকদের সমন্বয় ভীতিকর হয়ে দাঁড়িয়েছে: শিক্ষক নেটওয়ার্ক

চাপের মুখে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) দুই শিক্ষককে বরখাস্ত করার প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ ঘটনাকে ‘মাস্তান ও মেরুদণ্ডহীন শিক্ষকদের সমন্বয়’ হিসেবে দেখার কথা জানিয়েছে সংগঠনটি। তারা বলেছে, এভাবে চললে শিক্ষকদের আর স্বাধীনভাবে শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হবে না। ইউএপির দুই শিক্ষক লায়েকা বশীর ও এ এস এম মোহসীনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় […]

অনিয়ম, কৃত্রিম সংকট বা মূল্য কারসাজি বরদাশত করা হবে না: খাদ্য উপদেষ্টা

কুষ্টিয়ায় জেলার সার্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থা পর্যালোচনা ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে পর্যবেক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের উৎপাদন, মজুত ও সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা মূল্য কারসাজি বরদাশত করা হবে না। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং […]