123 Main Street, New York, NY 10001

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সাধারণ জনগণকে সতর্ক করে জানিয়েছে যে, সাম্প্রতিক সময়ে একটি চক্র সেনা ও গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কাজ চালিয়ে যাচ্ছে। এই প্রতারক চক্রটি ডিজিএফআই, সেনাবাহিনী ও বিভিন্ন রেঞ্জের কর্মকর্তাদের পোশাক ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে ভয় দেখানোর চেষ্টা করছে। তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে সেনা কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে, এরপর সেই পরিচয়ে ফোন বা মেসেজ করে ভয়ভীতি দেখিয়ে বা উপকারের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা চালাচ্ছে। সেনাবাহিনী স্পষ্ট করে জানিয়েছেন, তাদের পক্ষ থেকে বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এ ধরনের যোগাযোগ করা হয় না। যদি কেউ এই ধরনের ফোন বা বার্তা পান বা কারো দ্বারা এমন ঘটনায় যড়যন্ত্রের শিকার হন, তবে সংশ্লিষ্ট নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ জানান। এ বিষয়টি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং এই ধরনের প্রতারকদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *