123 Main Street, New York, NY 10001

অপরিশোধিত জ্বালানির ঘাটতির কারণে চলতি মাসেই দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল

পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে—এমন

আশঙ্কা তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে হরমুজ প্রণালিতে সংঘাতের প্রভাবে তেল

আমদানিতে বিঘ্ন ঘটায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন জানিয়েছেন, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই

অপরিশোধিত তেলের সংকট দেখা দিতে পারে, যার ফলে কিছু সময়ের জন্য ইআরএলের কার্যক্রম

বন্ধ রাখতে হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত রিফাইনারিটিতে মজুত ছিল মাত্র ২৩

হাজার টন ক্রুড অয়েল, যা সর্বোচ্চ সাত দিন পর্যন্ত পরিশোধন চালানোর জন্য যথেষ্ট। এ

অবস্থায় আগামী ৭ এপ্রিলের মধ্যেই উৎপাদন বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

সবশেষ গত ১৮ ফেব্রুয়ারি দেশে অপরিশোধিত তেলের একটি জাহাজ পৌঁছায়। এরপর আর নতুন কোনো

চালান আসেনি। ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার

কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।

তবে বর্তমানে তিনটি তেলবাহী জাহাজ দেশের পথে রয়েছে বলে জানা গেছে। এগুলো পৌঁছাতে কত

সময় লাগবে, তা এখনো নিশ্চিত নয়। সাধারণত মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে একটি জাহাজ

পৌঁছাতে ১২ থেকে ১৫ দিন সময় লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *