123 Main Street, New York, NY 10001

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্পষ্টভাবে জানিয়েছেন যে, দেশের নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো কার্যক্রম বা তৎপরতা চালাতে দেওয়া হবে না। তিনি বলেন, যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে সব ইউনিটপ্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের সাথে ভার্চুয়াল এক সভায় এই নির্দেশনা দেন আইজিপি।

তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক আইনি শৃঙ্খলা বজায় রাখতে হবে। চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়াও, মহাসড়কে ডাকাতি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশকে এ বিষয়ে আরও কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং জেলা পুলিশের ওপর মহাসড়ক নিরাপত্তা জোরদার করার দায়িত্ব দেয়া হয়েছে। এই সভায় পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট অতিরিক্ত মহাপরিদর্শকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *