123 Main Street, New York, NY 10001

পুঁজিবাজারের অটোমেশন, কাঠামোগত আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) নেতৃত্বের ভূমিকায় দেখতে চায়

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভাপতিত্বে গতকাল বুধবার রাজধানীর

আগারগাঁওয়ে বিএসইসি ভবনের কমিশন সভাকক্ষে বিএসইসি ও সিডিবিএলের মধ্যে অনুষ্ঠিত এক

বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সিডিবিএলের পক্ষ থেকে সভায় নেতৃত্ব

দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তপন চৌধুরী।

বৈঠকে পুঁজিবাজারের অটোমেশন, কাঠামোগত আধুনিকায়ন, কেওয়াইসি সিস্টেম ডেভেলপমেন্ট,

সার্ভেইল্যান্স ব্যবস্থার যুগোপযোগীকরণ, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ এবং

সামগ্রিক পুঁজিবাজার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, পুঁজিবাজারে ভালো ও

মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করতে হবে। নতুন আইপিও রুলসের

মাধ্যমে আরও বেশি প্রফেশনাল ও বিশ্বমানের পদ্ধতিতে প্রাইস ডিসকভারির সুযোগ তৈরি

হয়েছে।

তিনি বলেন, পুঁজিবাজারের বিভিন্ন ক্ষেত্রে সিডিবিএলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কেওয়াইসি সিস্টেম ডেভেলপমেন্ট ও সার্ভেইল্যান্স ব্যবস্থার আধুনিকায়নসহ পুঁজিবাজারের

উন্নয়নে সিডিবিএলকে নেতৃত্বের ভূমিকায় দেখতে চায় কমিশন।

তিনি আরও বলেন, পুঁজিবাজার উন্নয়ন পরিকল্পনা ও তার বাস্তবায়নে সিডিবিএলকে

সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নের লক্ষ্যে সিডিবিএলকে

কাস্টডিয়ানের মতো নতুন ভূমিকায় দেখতেও আগ্রহী কমিশন।

সভায় সিডিবিএলের চেয়ারম্যান তপন চৌধুরী বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য

কোম্পানিগুলোর পুঁজিবাজারে আসা উচিত। পুঁজিবাজারের উন্নয়নে সিডিবিএলের পক্ষ থেকে সব

ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

বৈঠকে বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো.

সাইফুদ্দিন, সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মোতালেব, চিফ ফিন্যান্সিয়াল

অফিসার ও কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলামসহ বিএসইসির নির্বাহী পরিচালক,

পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *